ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তফসিলের পর সরকার সব কার্যক্রম পরিচালনা করতে পারবে: অর্থ উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স করে শুধু সেসব কাজ আমরা করতে পারবো না।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
তফসিল হলেই কি আমাদের বাজেট বন্ধ থাকবে? বেতন বন্ধ থাকবে? সব প্রকল্প বন্ধ থাকবে? উল্টো প্রশ্ন করেন সাংবাদিকদের।  
 
অর্থ উপদেষ্টা বলেন, পাঁচটি ব্যাংক এক হবে, ৯টি এনবিএফআই (লিজিং কোম্পানি) এক হবে। ওই কাজগুলো তো বন্ধ থাকবে না।
 
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি একটা জায়গা থেকে নামিয়ে আনা কঠিন। আমরা ১৪ থেকে নামিয়ে এনেছি। মূল্যস্ফীতি শুধু মনিটারি পলিসি টাইট করে, ইন্টারেস্ট টাইট করে হয় না।’ 
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

তফসিলের পর সরকার সব কার্যক্রম পরিচালনা করতে পারবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫