ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লালবাগের কারখানা কর্মচারী হোসেন হত্যার মূল আসামি গ্রেফতার

রাজধানীর লালবাগ থানার শহীদনগর কারখানা কর্মচারী হোসেন হত্যার ৪ ঘণ্টার মধ্যে মূল আসামি আবিরকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার সময় কেরাণীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব জানায়, গত ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টার দিকে রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর ২ নম্বর গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন (২৫) হত্যার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১০ এর একটি দল, লালবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা থেকে আসামি আবিরকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, ঘটনার সূত্রপাত হয় গত সোমবার ( ৮ ডিসেম্বর) রাতে। শহীদ নগরের ২ নম্বর গলি দিয়ে ভিকটিম মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবির নীরবের হাতে থাকা লোহার পাইপ চায়। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে এবং ভিকটিম মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিরকে চড় মারে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির  ভিকটিম মোহাম্মাদ হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

লালবাগের কারখানা কর্মচারী হোসেন হত্যার মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫