ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘো‌ষিত হ‌তে যা‌চ্ছেে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ হওয়ায় এখন সবার দৃষ্টি তফসিল ঘোষণার দিকে। 

ইতোমধ্যে নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির

আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫