ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি-না, তা এড়িয়ে গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তার অধীন দুটি মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করবো, এটি স্পষ্ট। তবে কোন আসনে করবো, কোন দল থেকে করবো; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ বিষয়ে আর বিস্তারিত বলা সম্ভব নয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

‘পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে’

আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫