ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাবির বিভিন্ন আবাসিক হল সংস্কারের অগ্রগতি পর্যালোচনা সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সভাটি অনুষ্ঠিত হয়। ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালক এবং প্রকৌশল দফতরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। যথাযথভাবে সংস্কার কাজ শেষ করার জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংস্কার কাজ সঠিকভাবে তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরকে নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা: ইরান হামলা প্রসঙ্গে চীনের যুদ্ধবিরতির আহ্বান

ঢাবির বিভিন্ন আবাসিক হল সংস্কারের অগ্রগতি পর্যালোচনা সভা

আপডেট সময় : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫