ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাবিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল

চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তিন দফা দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, “বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যা দুর্নীতিমুক্ত। তাহলে শুধু চট্টগ্রামের কথা কেন বলা হবে? সেখানে দুর্নীতি বা সিন্ডিকেট থাকলে সরকার যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিক। কিন্তু দুর্নীতির বিষয় তুলে ধরে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।”

তিনি আরও বলেন, “যদি ভারতীয় বা ইসরায়েলি কোনো অপারেটরকে বন্দর দেওয়া হতো, দেশের মানুষ প্রতিবাদ করত। অথচ যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছে, তাদের ভারত ও ইসরায়েলের সঙ্গে একাধিক চুক্তি রয়েছে। আধুনিক বিশ্বে রাষ্ট্র সরাসরি আরেক রাষ্ট্রে ঢোকে না, মাল্টি-লেভেল ডিলিংসের মাধ্যমে ঢোকে। এপিএম টার্মিনালে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে ভারত-ইসরায়েল ইতোমধ্যেই আমাদের ভেতরে প্রবেশাধিকার পেয়ে গেলো। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও সফট ঘাঁটি দেওয়া হলো। আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না।”

তাদের তিন দফা দাবি: 

১. ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মুরিং টার্মিনালের লিজ প্রক্রিয়া বাতিল করতে হবে

২. এপিএম টার্মিনালস ও মেডলগের সঙ্গে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের চুক্তি বাতিল করতে হবে

৩. বন্দর বিকেন্দ্রীকরণ করে দেশের বিভিন্ন স্থানে নতুন সমুদ্রবন্দর ও নদীবন্দর স্থাপন করতে হবে

ফ্ল্যাগ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত, দপ্তর সদস্য সাইফুল ইসলামসহ আরও নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি কর্পোরেশনের ৪৭০ কোটি টাকার বিল বকেয়া: নতুন প্রশাসকদের কঠিন চ্যালেঞ্জ

ঢাবিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল

আপডেট সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫