ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় নাট্যোৎসব করবে ডাকসু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)। আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বিজয় থেকে বিজয় নাট্যোৎসব ২০২৫’ শিরোনামে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক নাটক মঞ্চস্থ করা হবে। বিশেষভাবে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থান – দুটি সংগ্রামের অনুপ্রেরণাকে একসূত্রে বেঁধে বিশেষ নাটক উপস্থাপন করা হবে। এতে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও সাম্প্রতিক গণ-আন্দোলনের চেতনা তুলে ধরার চেষ্টা করা হবে।

মোসাদ্দেক বলেন, “জুলাই অভ্যুত্থানে সবার মনে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা কাজ করেছিল। আন্দোলনের সময় সবাই মুক্তিযুদ্ধের গানগুলো শুনে অনুপ্রেরিত হয়েছিল।”

নাট্যোৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: অর্থনৈতিক অস্থিরতা ও জনমনে আস্থার সংকট

বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় নাট্যোৎসব করবে ডাকসু

আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫