ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিআইডির ট্রেনিং সেন্টার থে‌কে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে একজন পু‌লিশ সদ‌স্যের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার নাম আফতাব উদ্দিন রিগান। তি‌নি পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই)  ছি‌লেন।

তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে।

বুধবার (১০ ডিসেম্বর) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।’’

তিনি জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমেটরিতে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: অর্থনৈতিক অস্থিরতা ও জনমনে আস্থার সংকট

সিআইডির ট্রেনিং সেন্টার থে‌কে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫