ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিজয় দিবসে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ বন্দিকে মুক্তির আদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বিজয় দিবস  (১৬ ডিসেম্বর) উপলক্ষে লঘু অপরাধে দেশের বিভিন্ন কারাগারে দণ্ডপ্রাপ্ত পাঁচ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন কারা অধিদফতরের মিডিয়া ও উন্নয়ন শাখার সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।

কারা অধিদফতরের এই কর্মকর্তা জানান, আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে এবং সংশ্লিষ্ট বন্দিদের মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে থাকা এসব বন্দিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে মানবিক বিবেচনায় সাধারণত এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে কারা কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিজয় দিবসে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ বন্দিকে মুক্তির আদেশ

আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫