ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

টিকনারদের আগুনে বোলিংয়ে ২০৫ রানে শেষ ক্যারিবিয়ানদের ইনিংস

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দিন প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট করে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। জবাবে ২৪ রান তুলে ওপেনারদের অক্ষত রেখেই দিন শেষ করেছে স্বাগতিক দল। তবে বল হাতে দারুণ একটি দিনে দুশ্চিন্তা নিয়েও মাঠ ছাড়তে হয়েছে কিউইদের। অদ্ভুত চোটে মাঠ ছেড়েছেন ব্লেয়ার টিকনার।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে মাত্র ৩২ রানে চার উইকেট তুলে দুর্দান্ত শুরু করেছিলেন টিকনার। কিন্তু দিনের শেষ সেশনে বাউন্ডারি ঠেকাতে ডাইভ দিলে বাঁ কাঁধে চোট পান তিনি। ৩২ বছর বয়সী এই পেসার দিনের খেলাই শেষ করেন হাসপাতালে গিয়ে। পুরো ম্যাচে আর তাকে কার্যত পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে।

এর আগে টিকনারের সঙ্গে নতুন বলের আক্রমণে জুটি বেঁধেছিলেন এই টেস্ট দিয়ে অভিষেক করা ৩০ বছর বয়সী মাইকেল রে। ৬৭ রানে ৩ উইকেট নেন তিনি। দু’জনের আগুনে বোলিংয়ে চাপেই ছিল সফরকারীরা। গত সপ্তাহে ক্রাইস্টচার্চে ড্র করে বেঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবার ফিরতি টেস্টে ছিটকে পড়ে দ্রুতই।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের ৬৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর ইঙ্গিত মিলেছিল। তবে কিংকে (৩৩) এলবিডাব্লিউ করে শুরুর জুটি ভেঙে দেন টিকনার। একইভাবে শূন্য রানে ফিরিয়ে দেন কাভেম হজকেও।

রে নিজের প্রথম টেস্ট উইকেট পান ক্যাম্পবেলকে (৪৪) স্লিপে ক্যাচ করিয়ে। এর পর কিছুটা লড়েছিলেন শাই হোপ। শেষ পর্যন্ত টিকনারের বাউন্সারে স্লিপে ক্যাচ তুলে ৪৮ রানে থামেন। এরপর অধিনায়ক রোস্টন চেজ করেন ২৯। তাকেও তুলে নেন টিকনার। তাতে পূরণ করেন নিজের চতুর্থ উইকেট।

তার পর দলের শেষ ৭ ব্যাটার মাত্র ৫২ রান যোগ করে বিদায় নিলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে দ্রুত।

জবাবে ব্যাটিংয়ে নেমে দিন পার করেন ডেভন কনওয়ে (১৬*) ও টম ল্যাথাম (৭*)। ৯ ওভার খেলে তারা দিন শেষ করেন কোনও উইকেট না হারিয়ে। তারা এখনও পিছিয়ে ১৮১ রানে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

টিকনারদের আগুনে বোলিংয়ে ২০৫ রানে শেষ ক্যারিবিয়ানদের ইনিংস

আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫