ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নির্বাচনে প্রার্থী হওয়ার আলোচনার মধ্যে প্রেস ব্রিফিংয়ে আসছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন আলোচনার মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সারিতে ছিলেন, তিনি প্রেস ব্রিফিংয়ে আসার ঘোষণা দিয়েছেন। এক মাস আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা এই উপদেষ্টা বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক ‘জরুরি’ বার্তায় জানানো হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো বার্তায় বলা হয়েছে, “স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন।” তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসার মধ্যে ডাকা এই প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যম কর্মীদের ‘বিশেষভাবে’ আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আসেন। পরে নাহিদ ইসলাম পদ ছেড়ে ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়কের দায়িত্ব নেন। এনসিপি বুধবার সকালে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে।

গেল ৯ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন যে, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তিনি। সেদিন তিনি ভোটার এলাকা স্থানান্তরের আবেদন সারতে ঢাকার ধানমণ্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) ভোটার ছিলেন। তিনি বলেছিলেন, সরকার থেকে পদত্যাগ করার পর তার ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে এবং যেখানে থাকবেন সেখানেই ভোটার হতে চান। তিনি নিশ্চিতভাবে নির্বাচনে অংশ নেবেন বলে জানান। তিনি আরও বলেছিলেন, “কবে নাগাদ পদত্যাগ করবো, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরও অনেক কিছুটা নির্ভর করছে, আলোচনা করে সে বিষয়েও দ্রুতই আপনাদের জানাবো।”

অন্যদিকে, নির্বাচনের তফসিলের প্রস্তুতি জানাতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে এবং এরপর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন যে, উপদেষ্টা পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। তবে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে আসা বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ বা নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া বিষয়ে কোনো ইংগিত পাওয়া যায়নি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

নির্বাচনে প্রার্থী হওয়ার আলোচনার মধ্যে প্রেস ব্রিফিংয়ে আসছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫