ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঢাবির কার্জন হল ও ফজলুল হক হলে পাকিস্তানের পতাকা পদদলিত করে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও তিনটি হলের পর এবার কার্জন হল ও ফজলুল হক হলে শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকা পদদলিত করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে উভয় হলেই এই প্রতিবাদের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ লেখা পাকিস্তানের পতাকা এবং ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ লেখা গোলাম আজমের ছবি সংবলিত পোস্টার পদদলিত করে প্রতিবাদ জানায়। তাদের এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তারা এই বার্তা দিতে চেয়েছে যে, রাজাকাররা যতই একাত্তরকে অপ্রাসঙ্গিক করতে চাইবে, একাত্তর ততই প্রাসঙ্গিক হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথে পাকিস্তান, ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতীকী পতাকার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছিল একদল শিক্ষার্থী। এরও আগে, গত রবিবার (৭ ডিসেম্বর) রাতে সার্জেন্ট জহুরুল হক হল ও ডাকসু ভবন এবং পরে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে পাকিস্তানের পতাকা ও গোলাম আজমের ছবি পদদলিত করে একই ধরনের প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তাপ্রধান

ঢাবির কার্জন হল ও ফজলুল হক হলে পাকিস্তানের পতাকা পদদলিত করে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫