ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পোস্টাল ব্যালটে নৌকা প্রতীকসহ ৪টি প্রতীক থাকছে না: নির্বাচন কমিশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকা প্রতীকসহ চারটি প্রতীক থাকবে না বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।’ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। তখন থেকে এখন পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) ও পিডিপি’র (বাঘ) নিবন্ধন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া দলগুলোর প্রতীকের বিষয়ে ইসি কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, ‘যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের প্রতীক ইসির অধীনে রয়েছে। তাই এসব প্রতীক পোস্টাল ব্যালটে রাখতে বাধা নেই।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এবার ১১৮টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট ভোটের আগেই পাঠানোর দরকার হওয়ায় তাতে সব প্রতীকই রাখা হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে আসনভিত্তিক দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নামসহ প্রতীক রাখা হয় ব্যালট পেপারে। তবে পোস্টাল ব্যালটে কেবল প্রতীক থাকবে। এক্ষেত্রে ভোটারকে অ্যাপে বা ওয়েবসাইটে সংশ্লিষ্ট আসনের প্রার্থী দেখে প্রতীকে টিক বা ক্রস দিতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

পোস্টাল ব্যালটে নৌকা প্রতীকসহ ৪টি প্রতীক থাকছে না: নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫