ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইতালি থেকে যুদ্ধ বিমান আনার পথে বড় অগ্রগতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও এয়ারোস্পেস কোম্পানি লিওনার্দো এসপিএ-এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচ. ই. আন্তোনিও আলেসান্দ্রো। 

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ বাংলাদেশ ও ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কম্বাট এয়ারক্যাপ্টের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্চারি ফেডারেশনে আর্থিক স্বচ্ছতা ফেরাতে গিয়ে কোষাধ্যক্ষ অপসারিত

ইতালি থেকে যুদ্ধ বিমান আনার পথে বড় অগ্রগতি

আপডেট সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫