স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের প্রায়োরিটি ক্লায়েন্টদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং আইএইচএইচ হেলথকেয়ারের সঙ্গে নতুন চুক্তি করেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর লেকশোর হোটেলে ‘প্রায়োরিটি ক্লায়েন্ট হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেমিনার’ শিরোনামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ব্যাংকের আমন্ত্রিত প্রায়োরিটি ক্লায়েন্ট ও অতিথিদের সুস্বাস্থ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে ব্যাংকের নির্দিষ্ট গ্রাহকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা অ্যাকসেস, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, নির্বাচিত মেডিকেল প্যাকেজ ও ভর্তি-সংক্রান্ত প্যাকেজে উল্লেখযোগ্য ছাড়সহ বিভিন্ন সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “আমরা শুধুমাত্র ব্যাংকিং সেবার বাইরে গিয়ে গ্রাহকদের সামগ্রিক সুস্থতার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। আইএইচএইচ হেলথকেয়ার এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের যেকোনও জরুরি মুহূর্তে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।”
সেমিনারে ‘২০২৫ সালে হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসার স্মার্ট উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজিস্ট ড. পিপিন কোদোজোজো। তিনি হৃদরোগের ঝুঁকি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, “সময়মতো সচেতনতা ও সঠিক চিকিৎসা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের ডিরেক্টর জাহিদ হাসান খান বলেন, “মাউন্ট এলিজাবেথ ও গ্লেনইগলসের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমরা রোগীর সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে অংশীদারিত্বের ফলে নির্বাচিত গ্রাহকরা আরও সহজে বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেল ব্যাংকিং লুৎফুল হাবিব এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল হক। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পক্ষ থেকে ড. কোদোজোজোর পাশাপাশি উপস্থিত ছিলেন অর্চার্ড ইউনিটের ডিরেক্টর অব অপারেশনস লিম জুনি। আর আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করেন কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, চীন ও মায়ানমার) জ্যাক তান।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, তারা এর আগেও গ্রাহকদের জন্য নানা স্বাস্থ্যসেবা সুবিধা চালু করেছে। নতুন এই সহযোগিতা তাদের প্রায়োরিটি ক্লায়েন্টদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
রিপোর্টারের নাম 





















