ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৪৭ ভারতীয় জেলেকে ফেরত দিয়ে আনা হলো ৩২ বাংলাদেশি জেলেকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ভারতে আটক ৩২ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ভারতের ৪৭ জন জেলেকে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মৎস্যজীবীর এই পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রহণ করে এবং ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

এছাড়া আজ বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের মাধ্যমে ভারতের মেঘালয়ে আটক থাকা ৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ কাজ করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে মোসাদের গোপন তৎপরতা: দোহা অস্বীকার করলো অবগত থাকার তথ্য

৪৭ ভারতীয় জেলেকে ফেরত দিয়ে আনা হলো ৩২ বাংলাদেশি জেলেকে

আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫