ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

লালবাগে পূর্ব শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে এমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতো। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বিকালে তার বাসার অদূরে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের বোন সুরাইয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বকাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বকাটে আবির, নিহতের বন্ধু নিরবের সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে সেখানে হোসেন নিরবের পক্ষ নেয়। সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি আবার সমঝোতা হলেও, বিষয়টি মেনে নেয়নি আবির। মঙ্গলবার বিকালে মো. হোসেন কারখানা থেকে বাড়িতে ফেরার পথে বাসার অদূরে মসজিদ গলিতে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আবির ঐ এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন ছিল ভাড়াটিয়া এবং কারখানার শ্রমিক হিসাবে কাজ করতো। নিরব ছিল হোসেনের বন্ধু।

নিহত হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহিদ নগর ২ নম্বর গলির একটি বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহার: জাতীয় সিদ্ধান্তের অপেক্ষায়

লালবাগে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫