ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

মনিরের গোলে আবাহনীর সর্বনাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

এই মৌসুমে আবাহনী লিমিটেডের সময়টা ভালো যাচ্ছে না মোটেই। বাংলাদেশ ফুটবল লিগে সপ্তম স্থানে আছে। মঙ্গলবার ফেডারেশন কাপেও দেখা মিললো ব্যর্থতার। মনির আলমের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে মারুফুল হকের শিষ্যরা।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাদার্স। আবাহনী সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার আবাহনী শুরু থেকে চেপে ধরে ব্রাদার্সকে। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা। প্রতিপক্ষের চাপের মাঝেই ২৭ মিনিটে চমৎকার গোলটি করেন মনির। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন মনির আলম। লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে চোখের পলকে বল খুঁজে নেয় জাল। 

এরপর আবাহনীর কিছুটা দমে যায়। দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতে, আল আমিন, মোহাম্মদ ইব্রাহিমরা মরিয়া হয়ে ওঠেন সমতা টানতে। কিন্তু রক্ষণ জমাট রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি। আবাহনী ও পিডাব্লিউডির পয়েন্ট সমান ৩ করে, তবে আবাহনী এক ম্যাচ বেশি খেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

মনিরের গোলে আবাহনীর সর্বনাশ

আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫