ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে পুলিশের চোখে স্প্রে করে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন-আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় ওই তিনজন মহানগর দায়রা জজ আদালত থেকে এ মামলায় জামিন পেয়েছিলেন। তবে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে রয়েছেন।

তিনি বলেন, “গত ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য ছিল। তবে ওইদিন কোনও কার্যক্রম হয়নি। সেজন্য জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। মামলায় আসামির সংখ্যা ২০ জন। এদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর দুপুর সোয়া ১২ টার দিকে  আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মেইন গেটে এলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে নিক্ষেপ করে দুই আসামি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রাতেই ২০ জনকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের নতুন ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ চালু: আন্তর্জাতিক লেনদেনে নতুন দিগন্ত

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫