ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন জান্যগায় পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গুলশান বিভাগ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. রফিক (৬৩), শামসুন্নাহার মুন্নি (৪০) ও রাসনা আক্তার (৪২)।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামসুন্নাহার মুন্নিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই দিন রাত আনুমানিক ২টার দিকে কল্যাণপুরের দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনারের আহ্বান

পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন

আপডেট সময় : ১২:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫