ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামের এক টায়ার ও ব্যাটারির ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের ভাই সোহেল জানিয়েছেন, জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ১০-১২ জন (দেশীয় অস্ত্র) রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে ভুক্তভোগীর সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও সাইট ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যাবসায়ী চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মার্কিন ভিসা সাক্ষাৎকার বাতিল: নিরাপত্তা পরিস্থিতি ও দূতাবাস হামলার জের

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই

আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫