দেশের গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে দেওয়ার “ষড়যন্ত্রের” প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
সোমবার (৮ ডিসেম্বর) পেট্রোবাংলা ভবনের সামনে আয়োজিত কর্মসূচি থেকে অবিলম্বে “দেশবিরোধী চুক্তির প্রক্রিয়া” বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম ও গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু খান প্রমুখ।
আয়োজকরা জানান, মানববন্ধন শেষে পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে মূল ফটক বন্ধ করে রাখা নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে প্রতিনিধিদল প্রশাসন বিভাগের পরিচালকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
রুহিন প্রিন্স বলেন, “স্মারকলিপি দেওয়া হলো, এখন দেখি তারা কী উদ্যোগ নেয়। দৃশ্যমান পদক্ষেপ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কোনও গ্যাসফিল্ড বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে দেওয়া হবে না।”
রিপোর্টারের নাম 
























