ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র নিলেন ৪৬, নেই নারী প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের নির্বাচনে লড়তে প্রথম দিনে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন এসব শিক্ষার্থী। তবে এদিন কোনও নারী শিক্ষার্থী মনোনয়ন নেননি। বিকালে বিষয়টি জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মিডিয়া মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

ড. নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ৪৬ জন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন। কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের মনোনয়ন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।

তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র নিলেন ৪৬, নেই নারী প্রার্থী

আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫