গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও থামছে না ফিলিস্তিনিদের রক্তক্ষরণ। গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তির পরও এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সম্প্রতি একটি পুরো পরিবার এবং একজন সাংবাদিক নিহতের ঘটনায় এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি স্বাক্ষরের ৯ মাস পেরিয়ে গেলেও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। গাজার আবাসিক ভবনগুলোতে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের একাধিক সদস্য নিহতের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাফাদি পরিবারের ওপর সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতিকে কেবল তাদের নিজস্ব সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে গাজার বিভিন্ন এলাকায় সামরিক উপস্থিতি বজায় রেখে তারা যখন খুশি তখন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 
























