ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনা নিরসনে সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে যে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনা করা হবে একটি ‘আত্মঘাতী মিশন’। স্যাকসের মতে, ইরানের বিশাল ভৌগোলিক আয়তন এবং ভূপ্রকৃতি বিবেচনায় সেখানে সফল হতে অন্তত দশ লাখ সেনা প্রয়োজন, যা বর্তমান বাস্তবতায় অসম্ভব।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে স্যাকস আরও বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার ভুল যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলতে হবে। তিনি মনে করেন, কূটনীতিই হলো শ্রেষ্ঠ পথ এবং সম্প্রতি অর্জিত সমঝোতা স্মারকটিকে সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তিনি ইরানের নির্বাসিত বিরোধী নেতাদের সমালোচনা করে বলেন, যুদ্ধের উসকানি দেওয়া সহজ হলেও রণক্ষেত্রে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ হয়।
রিপোর্টারের নাম 
























