মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় জড়িত ৫৮ শিক্ষক শনাক্ত, তদন্তে কমিটি গঠন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শিক্ষকের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন সদস্য হিসেবে রয়েছেন। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়টি খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন তাদের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়। প্রকাশিত প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর তা যাচাই-বাছাই করে দেখার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ৯২ জনের মধ্যে ইতিমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করে দেখবে গঠিত কমিটি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন, সংশ্লিষ্টতার মাত্রা এবং বিষয়টির সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে। প্রতিবেদনে উল্লেখ করা ৯২ জনের মধ্যে বাকি শিক্ষকদের নাম শনাক্ত করার কাজও চলমান রয়েছে। পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের উলামা-মশায়েখ সম্মেলন কাদিয়ানী-বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় জড়িত ৫৮ শিক্ষক শনাক্ত, তদন্তে কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬