মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষা খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নুর মোহাম্মদকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। সংগঠন দুটি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ইরাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিককে ফোন করে হত্যার হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরূপ। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ে যখন দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার কাজ চলছে, তখন এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হুমকিদাতা ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, তাকে দ্রুত শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ এই হুমকির বিষয়ে এর আগে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেয়। এছাড়া বিভিন্ন মাধ্যমেও তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগে জানান।

বিএসআরএফ এবং ইরাব নেতৃবৃন্দ বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

আপডেট সময় : ১২:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬