চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য ও স্বার্থ রক্ষায় সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক সভায় নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাহজাদা মিনহাজ (মাই টিভি), সাইফুদ্দিন (বাংলা টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) এবং রনি দেব।
সভায় বক্তারা বলেন, এই সংগঠন গঠনের মূল উদ্দেশ্য হলো সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সাথে তুলে ধরাও ফোরামের অন্যতম লক্ষ্য। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























