মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ ও সংস্কারে আইআরআই-কে জামায়াতের সুপারিশ

আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে তাদের পর্যবেক্ষণ এবং কিছু সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করেছে। রোববার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আইআরআই-এর সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল এবং এর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আইআরআই-এর পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ-এর সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির ওপর তাদের জরিপের ফলাফল তুলে ধরেন। এই আয়োজনের অংশ হিসেবেই জামায়াতের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআই-এর টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ এবং রুকসানা হক উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জরিপে উঠে আসা বিষয়সমূহ এবং এর সম্ভাব্য প্রভাব এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়। আইআরআই তাদের জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় বেশ কিছু সুপারিশ তুলে ধরে।

জামায়াতের পক্ষ থেকে অ্যাডভোকেট শিশির মনির বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য দলের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশমালা সফররত আইআরআই প্রতিনিধি দলের সামনে পেশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের মনোবল ক্ষুন্ন করছে ‘গুপ্ত ও ফ্যাসিস্ট দোসররা’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নির্বাচন পর্যবেক্ষণ ও সংস্কারে আইআরআই-কে জামায়াতের সুপারিশ

আপডেট সময় : ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬