মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সংঘাতের খবর প্রচার করলে টিভি চ্যানেল চিরতরে বন্ধের হুমকি: ওবায়দুল কাদের-আরাফাত কথোপকথন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৬ সালের জুলাই বিপ্লবের সময়কার একটি অডিও কথোপকথনে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘(মিডিয়া) আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়।’ এর জবাবে আরাফাত বলেন, ‘আজকে (টিভি চ্যানেলগুলো) যদি কোনো সংঘাতের বা মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, তবে তাদের ‘অ্যানিমি অব দ্য স্টেট’ (রাষ্ট্রের শত্রু) হিসেবে ঘোষণা করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

গণঅভ্যুত্থানের সময়কার এই মোবাইল ফোন কথোপকথনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন উপস্থাপন করেন। সোমবার মামলার চতুর্থ দিনের শুনানিতে অডিওটি বাজিয়ে শোনানো হয়।

কথোপকথনে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যারা কথা শোনে না, তাদের টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এর উত্তরে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘ওই যে অফ করে দিছি গতকাল দুই-একটাকে। আজকেও বলে রাখছি, যেগুলা শুনবে না, অফ করে দেবে সাথে সাথে।’

আরাফাত আরও বিস্তারিতভাবে বলেন, ‘আজকেও ওদেরকে বলছি যে, আজকে যদি কোনো ক্ল্যাশের বা মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অব দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, উনাকে বসায় রাখছি যে, আপনি কনস্ট্যান্টলি (একটানা) দেখবেন, যে টিভি ক্ল্যাশের ছবি দেখাবে, সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশন ওটা অন করবেন না আর। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে।’

কথোপকথনের এক পর্যায়ে ওবায়দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে কী বুঝেছেন, তা জানতে চান। জবাবে আরাফাত বলেন, ‘আলাপ করার পর নেত্রীকে এখন ব্রিফিং করার জন্য আসছি। নেত্রী ইনস্ট্রাকশন দিছেন। আলাপ করে আমার একটা ওপিনিয়ন আছে, ওইটা আপনাকে আমি ব্রিফ করব, কাদের ভাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫ বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুল হকের এসএসসি পাসের অনন্য দৃষ্টান্ত

সংঘাতের খবর প্রচার করলে টিভি চ্যানেল চিরতরে বন্ধের হুমকি: ওবায়দুল কাদের-আরাফাত কথোপকথন

আপডেট সময় : ০২:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬