মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা: সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনাকে সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্টের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার কার্যত বন্ধ রয়েছে, যা বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করছে।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদকরা বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিচার বিভাগের ভূমিকা হওয়া উচিত আরও স্বচ্ছ। ওপেন কোর্ট বা প্রকাশ্য আদালতে বিচারকার্য পরিচালনা করা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। বিচার বিভাগ নিজে যদি সেই অধিকার লঙ্ঘন করে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তারা আশা প্রকাশ করেন, সর্বোচ্চ আদালত দ্রুত এই ভুল পদক্ষেপ থেকে সরে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা: সুপ্রিম কোর্টে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬