মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: এবার ছোট ভাই শাহরানকে প্রাণনাশের হুমকি, রমনা থানায় জিডি

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে চলমান আইনি লড়াইয়ের মধ্যেই তার ছোট ভাই শাহরানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে না নিলে তাকেও বড় ভাইয়ের মতো পরিণতি ভোগ করতে হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

বুধবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে আলমগীর কুমকুম জানান, ফেসবুক লাইভে জনৈক এক ব্যক্তির আইডি থেকে এই হুমকিমূলক মন্তব্য করা হয়েছে। এদিকে, একই দিনে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের আমলেও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার তার পরিবার। মামলাটিতে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। আগামী ৩০ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনকালে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন বিএনপি-জামায়াত নেতারা

সালমান শাহ হত্যা মামলা: এবার ছোট ভাই শাহরানকে প্রাণনাশের হুমকি, রমনা থানায় জিডি

আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬