মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সদরপুরে ঋণের প্রলোভনে গ্রাহকের আমানত লুটে উধাও ভুয়া এনজিও

ফরিপুরের সদরপুর উপজেলায় সহজ শর্তে বড় অংকের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকশ গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে গেছে ‘এমপাওয়ারমেন্ট সেন্টার ফর ওমেন (ইসিডব্লিউ)’ নামক একটি নামসর্বস্ব এনজিও। বুধবার সকালে ঋণের টাকা নিতে এসে অফিসের গেটে তালা ঝুলতে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রতারিত গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার ঢেউখালী ইউনিয়নে একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে এই ভুয়া প্রতিষ্ঠানটি। তারা স্থানীয় সহজ-সরল মানুষকে ৫ থেকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম সঞ্চয় হিসেবে সংগ্রহ করে। বুধবার ঋণ বিতরণের নির্ধারিত দিন থাকলেও তার আগেই কর্মকর্তারা গা-ঢাকা দেয়।

ভুক্তভোগী মরিয়ম বেগম ও জোসনা বেগম জানান, তারা ধার-দেনা করে ঋণের আশায় এই এনজিওতে টাকা জমা দিয়েছিলেন। এখন সব হারিয়ে তারা দিশেহারা। এ ঘটনায় ভুক্তভোগীরা সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনকালে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন বিএনপি-জামায়াত নেতারা

সদরপুরে ঋণের প্রলোভনে গ্রাহকের আমানত লুটে উধাও ভুয়া এনজিও

আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬