মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চরফ্যাশনে পাচারকালে ২৯৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪ চোরাকারবারি

ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ২৯৩ বস্তা ইউরিয়া সারসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। অভিযানে সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ফিশিং বোট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—সিরাজ, পারভেজ, সোহেল এবং শাহারাজ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি বড় মৎস্য বোটে করে এই সার মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাচারকারীদের আটক এবং মালামাল জব্দ করতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই নৌ-পথ ব্যবহার করে সারসহ নিত্যপণ্য বিদেশে পাচার করে আসছিল।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সারের উৎস এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত সার আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিতে সরকারের মেগা পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

চরফ্যাশনে পাচারকালে ২৯৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪ চোরাকারবারি

আপডেট সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬