মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ইউএনওকে শুভেচ্ছা জ্ঞাপন: আলোচিত হত্যা মামলার আসামিদের সাথে সরকারি কর্মকর্তার সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা ও আহতসহ একাধিক মামলার আসামিরা। সোমবার বিকেলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সদস্য মনির চৌধুরী, শশীদল ইউনিয়ন যুবলীগ নেতা আতিকুল ইসলাম রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ উদ্দিন এবং সিদলাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম আলাউল।

প্রশ্ন উঠেছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং হত্যা মামলার আসামিদের কাছ থেকে একজন সরকারি কর্মকর্তা কীভাবে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে পারেন? এই ঘটনা শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি অবহেলা বলে মন্তব্য করেছেন অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক আবু রায়হান বলেন, যারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের ফুল নেওয়া শহীদদের সঙ্গে প্রতারণা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন বলেন, আওয়ামী লীগের নেতারা ইউএনওকে ফুল দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কেন তিনি ফুল গ্রহণ করেছেন, সে বিষয়ে ইউএনও-র ব্যাখ্যা দেওয়া উচিত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনও ফেসবুকে প্রকাশিত ছবিটির কথা উল্লেখ করে বলেন, যারা ফুল দিয়েছেন, তারা একাধিক মামলার আসামি এবং জুলাই গণঅভ্যুত্থানে তারা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ইউএনও কেন তাদের কাছ থেকে ফুল নিয়েছেন, তা তার কাছেই জিজ্ঞাসা করা উচিত।

তবে, ইউএনও মুন্নি ইসলাম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি এখানে নতুন এসেছেন এবং কে কোন দলের বা কোন মামলার আসামি, সে বিষয়ে তিনি অবগত নন। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে তিনি সতর্ক থাকবেন বলে জানিয়েছেন। এই ঘটনার বিষয়ে ফুল দেওয়া একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন! বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর সম্ভাবনা উজ্জ্বল

ইউএনওকে শুভেচ্ছা জ্ঞাপন: আলোচিত হত্যা মামলার আসামিদের সাথে সরকারি কর্মকর্তার সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬