মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইরানমুখী বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে দেশটির বন্দরগুলোর দিকে যাত্রা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সমন্বয়কারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ দেওয়া এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই অভিযানের অংশ হিসেবে আরও দুটি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। ইরানের বন্দর ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের চলমান তৎপরতার অংশ হিসেবেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ গাড়ি উদ্ধার, চালক পলাতক

ইরানমুখী বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬