মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

হাদি হত্যা ও হাসিনা প্রত্যর্পণ: ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

হাদি হত্যা ও হাসিনা প্রত্যর্পণ: ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশা

আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬