মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শহীদ জিয়া আলেমদের গুরুত্ব দিতেন, দেখা করে দোয়া চাইতেন: মাওলানা শরীফ মুহাম্মদ

প্রখ্যাত আলেম, লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ মন্তব্য করেছেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেম-ওলামাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা করতেন এবং তাদের দোয়া চাইতেন।

রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এ দেশের কিংবদন্তিতুল্য বেশ কয়েকজন আলেম-মনীষীর জীবনের ওপর স্মারকগ্রন্থ নিয়ে কাজ করার সুবাদে মরহুম জিয়াউর রহমান সম্পর্কে একটি বর্ণনা একাধিকবার পেয়েছি। তিনি ঢাকার বাইরে বিভিন্ন জেলায়-থানায় কিংবা গ্রামে যখন যেতেন, সেখানকার বড় ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-ওলামার সঙ্গে খুব গুরুত্ব দিয়ে দেখা করতেন এবং দোয়া চাইতেন।’

মাওলানা শরীফ মুহাম্মদ আরও বলেন, ‘অনেক সময় সৌজন্য করে হলেও তিনি বলতেন, আমাকে কিছু পরামর্শ দিন, আমাকে কিছু বলুন। এটা তার একটি অনুসরণীয় গুণ-বৈশিষ্ট্য ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তার এই মোলাকাতের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, তবে তা নিশ্চয়ই কল্যাণের উপলক্ষ হবে, ইনশাআল্লাহ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন এসআই, বিপাকে পুলিশ

শহীদ জিয়া আলেমদের গুরুত্ব দিতেন, দেখা করে দোয়া চাইতেন: মাওলানা শরীফ মুহাম্মদ

আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬