মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই, সাফ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। তাই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।

রোববার রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে কিছুসংখ্যক রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়ন কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে, তারা কী করবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে তাণ্ডব চালাতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব—এই সিদ্ধান্ত আজ বাংলাদেশের জনগণকে নিতে হবে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি—দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের স্লোগান হলো—’করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মী বিশ্বাস করে যে, সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। যেহেতু জনগণের সমর্থন বিএনপির পক্ষে রয়েছে এবং জনগণ বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই সেই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ ৩১ দফা জনগণেরই দফা। জনগণের দফা পূরণ ও বাস্তবায়নের জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর গভীর শোক

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই, সাফ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬