মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে তেহরান উদ্বিগ্ন নয়। তিনি মনে করেন, মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বাঘাই বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি মনোভাবের পরিবর্তন এবং নিরাপত্তার বিষয়ে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর মাধ্যমে তারা বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর অধিক গুরুত্ব আরোপ করছে।

তিনি আরও যোগ করেন, ‘যেকোনো পরিকল্পনা যদি ওই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে প্রণীত হয়, ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে, তা নিরাপত্তা জোরদার করতে এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও নির্যাতন প্রতিরোধ করতে সাহায্য করার সম্ভাবনা রাখে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ গাড়ি উদ্ধার, চালক পলাতক

মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনছে: ইরান

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬