মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ: প্রবাসী কল্যাণমন্ত্রী

শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দক্ষ ও মানসম্পন্ন মানবসম্পদ তৈরি, নিরাপদ ও মানসম্পন্ন কর্মসংস্থান এবং অভিবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরিতে ‘গ্রিন স্কিল’ ও ‘ডিজিটাল স্কিল’ প্রশিক্ষণে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। এছাড়া, ইংরেজি ভাষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণেও যুক্তরাজ্যের সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী এফসিডিও, আইএলও ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বে চলমান ‘রাইজ’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন ও সামাজিক পুনঃএকত্রীকরণের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব ব্যক্ত করেন। একইসঙ্গে অভিবাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের উপরও গুরুত্বারোপ করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরি করতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সংযোগ স্থাপন করা যেতে পারে। এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পাঠালে তা তরুণদের বৈধ পথে অভিবাসনে আরও উৎসাহিত করবে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে নিরাপদ ও নিয়মিত শ্রম অভিবাসন নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬