মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ভিয়েতনামে ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে এক ইসরাইলি রিজার্ভ সেনার বিরুদ্ধে ভিয়েতনামে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ (এইচআরএফ) ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ দায়ের করে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযুক্ত সেনার নাম মাতান জেরাফি। তিনি ইসরাইলি সংগঠন ‘ইম তিরজু’-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইসরাইলি বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের ৯২০তম পদাতিক ব্যাটালিয়নে দায়িত্বরত ছিলেন। এইচআরএফ এক বিবৃতিতে জানায়, জেরাফি গাজা এবং দক্ষিণ লেবাননে বেসামরিক সম্পত্তি ধ্বংসে তার সরাসরি সম্পৃক্ততার কথা নিজেই নথিবদ্ধ করেছেন। তথ্যপ্রমাণ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে গাজা শহরের শুজাইয়া ও রিমাল এলাকা এবং মধ্য গাজার বুরেজ ও মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক অবকাঠামো ধ্বংসে তিনি সরাসরি অংশ নেন। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ে তাকে দক্ষিণ লেবাননে স্থানান্তরিত করা হলে সেখানেও তিনি একই ধরণের ধ্বংসযজ্ঞ চালান।

সংস্থাটি জেরাফির বিরুদ্ধে সরাসরি এবং প্রকাশ্য গণহত্যার উসকানির অভিযোগ এনেছে। জেরাফি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পক্ষে কথা বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে যৌক্তিক দাবি করেছেন এবং মানবিক সহায়তা প্রবেশের বিরোধিতা করেছেন। ১ ফেব্রুয়ারি, ২০২৪-এ তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘গাজার বেসামরিক নাগরিকরা হামাসের অংশ। আমাদের তাদের প্রতি দয়া করা উচিত নয়।’

এইচআরএফ-এর মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ ও লিটিগেশন প্রধান নাটাচা ব্রাক ভিয়েতনামী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুসারে জেরাফিকে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হোক। ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজা শহরে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে এই মানবাধিকার সংস্থাটির নামকরণ করা হয়। ইসরাইলি সামরিক বাহিনীর কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন এসআই, বিপাকে পুলিশ

ভিয়েতনামে ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬