মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বিদেশে শিক্ষা ব্যয়ের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী কিংবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মে কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশে শিক্ষার জন্য এ ধরনের কার্ডে করা লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। এসব ব্যয় বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণ্য হবে না।

সার্কুলার অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ড ইস্যুর আগে এডি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডটি শুধু অনুমোদিত শিক্ষা সংক্রান্ত পরিশোধে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া এসব লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে সংশ্লিষ্ট সব লেনদেন বাংলাদেশ ব্যাংকে নিয়মিতভাবে প্রতিবেদন করার জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন এসআই, বিপাকে পুলিশ

বিদেশে শিক্ষা ব্যয়ের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ

আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬