মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শীর্ষ তালিকায় বাংলাদেশ: কঠোর অবস্থানে লন্ডন, পুনর্বাসনে সহায়তা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এমন তথ্য জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অনিয়মিত অভিবাসন ঠেকাতে তার দেশের সরকার ও জনগণ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। যারা আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হবেন, স্বেচ্ছায় দেশে ফিরলে তাদের পুনর্বাসনে তিন হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনার সারাহ কুক এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি যারা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্যে খুব কম সংখ্যক আবেদনই মঞ্জুর হয়েছে। বাকিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে আইনি প্রক্রিয়ায় ডিপোর্ট করা হলে এই আর্থিক সহায়তা প্রযোজ্য হবে না।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসন নিশ্চিত করার বিষয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, দক্ষ ও মানসম্পন্ন মানবসম্পদ তৈরি, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শীর্ষ তালিকায় বাংলাদেশ: কঠোর অবস্থানে লন্ডন, পুনর্বাসনে সহায়তা

আপডেট সময় : ০৮:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬