মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইরান যুদ্ধে সুবিধাজনক অবস্থানে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার মন্তব্য করেছেন যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। তিনি মনে করেন, আলোচনার টেবিলে নিজেদের অবস্থান এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে ইরান সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এসপার সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করেন।

এসপার বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনার জন্য ইরানের পক্ষ থেকে নতুন শর্তারোপ এটাই প্রমাণ করে যে, ইরানি নেতারা আলোচনার ক্ষেত্রে নিজেদের দৃঢ় অবস্থান এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত সুবিধা নিয়ে আত্মবিশ্বাসী। তিনি আরও যোগ করেন, ‘এ থেকে বোঝা যায়, তারা বিশ্বাস করে যে তারা সুবিধাজনক অবস্থানে আছে এবং তারা জিতছে; এবং প্রকৃতপক্ষে তারা জিতছেও। আমরা এখন এই পরিস্থিতিরই সম্মুখীন হচ্ছি।’

সাবেক এই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শর্তগুলো প্রমাণ করে যে, ইরান এখন ‘আরো সাহসী’ এবং বিশ্বে নিজেদের অবস্থান সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, তেহরান এই অঞ্চলে নিজেদের প্রক্সি বাহিনী ব্যবহার করে শক্তি প্রদর্শন করছে। এসপার তার বক্তব্যের অন্য অংশে, ইরান যুদ্ধের সময় কিছু গোলাবারুদের মার্কিন মজুত হ্রাসের বিষয়ে আলোকপাত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন উৎপাদন বাড়িয়ে এই ঘাটতির প্রভাব কমানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছু অস্ত্র তৈরিতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ গাড়ি উদ্ধার, চালক পলাতক

ইরান যুদ্ধে সুবিধাজনক অবস্থানে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬