মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম: বিএনপি নেতার তিন বছরের নিয়োগ

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ, পিতা—হাজী আবদুর রহিম মাহমুদ, মাতা—জাহানারা মাহমুদ, বাড়ি নম্বর ৪১৬, মুন্সেফ বাড়ী, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

চেয়ারম্যান পদে নিয়োগ প্রাপ্তির পর আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুমিল্লাবাসীর জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়লেন এসআই, বিপাকে পুলিশ

কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম: বিএনপি নেতার তিন বছরের নিয়োগ

আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬