সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে ১১ জনের বাড়ি উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলায়। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে আত্রাইয়ের ১৩ জন রয়েছেন। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। এর মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে একজন মাত্র ব্যক্তি ঘটনার সময় বাইরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। হাবিবুর দূতাবাসকে জানিয়েছেন, তিনি দুপুর দেড়টার দিকে চুল কাটার জন্য সেলুনে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন কারখানায় আগুন জ্বলছে। ফলে ১৭ জন কর্মীর মধ্যে বাকী ১৬ জনই মারা গেছেন। তিনি আরও জানান, তারা নিজেরাই ওই কারখানাটির মালিক ও শ্রমিক ছিলেন, অর্থাৎ আসবাব বানিয়ে নিজেরাই বিক্রি করতেন।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র দূতাবাসকে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন। বাকিরা কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিহত ১৬ জনের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন – ফরিদ, শুভ, মোঃ রুবেল প্রামাণিক, সুমন, মোঃ কলিম উদ্দিন, মোঃ মোহন, মোঃ সুমন, মিনহাজ, হৃ… (তালিকা অসম্পূর্ণ)।
রিপোর্টারের নাম 
























