বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বসলে দুই দেশের মধ্যকার অনেক অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব।
রবিবার দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত আন্তরিক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে সরকারি পর্যায়ে আরও জোরদার করতে হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 
























