মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ঢাকা কলেজে নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। রোববার, ৯ আগস্ট, দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা নতুন হল নির্মাণসহ আবাসন সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘হল আমার অধিকার, দিতে হবে, দিতে হবে’, ‘প্রশাসন জবাব দাও, নতুন হল করে দাও’, ‘সিট নাই, জায়গা নাই, আর কত কষ্ট চাই’, ‘মেধার মূল্য দাও, শিক্ষার্থীর আবাসন দাও’ এবং ‘নতুন হল স্থাপন করো, আবাসন সমস্যা সমাধান করো’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন। ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, ‘একজন শিক্ষার্থীর হলে সিট পাওয়া তার মৌলিক অধিকার। কলেজে নতুন হল নির্মাণ করে শিক্ষার্থীদের বৈধভাবে সিট বরাদ্দ দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করে।’

আরেক শিক্ষার্থী সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘নতুন হল নির্মাণ করা ঢাকা কলেজের সব শিক্ষার্থীর প্রাণের দাবি। হলে পর্যাপ্ত সিট না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে বাইরে মেসে থাকতে হয়, যা তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানা সমস্যার মুখোমুখি করে। আমরা এ সমস্যার স্থায়ী সমাধান চাই।’ তিনি কলেজ প্রশাসনের কাছে শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় নিয়ে দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ শিক্ষার্থীদের দাবির সঙ্গে কলেজ প্রশাসন সম্পূর্ণ একমত পোষণ করেন। তিনি জানান, ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন সে তুলনায় হয়নি, ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসিক সংকট বিদ্যমান। এ সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। উপাধ্যক্ষ আরও বলেন, বিগত সরকারের আমলে একটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়া বাস্তবে তেমন কোনো কাজ হয়নি। তিনি জানান, নতুন হল নির্মাণের বিষয়ে কলেজ প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

ঢাকা কলেজে নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬