মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক, তদন্তে নতুন মোড়

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে (ডন হক) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার, ৯ আগস্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ রহস্যজনকভাবে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক থামেনি। অবশেষে এ ঘটনার তদন্তে গতি আনতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর পরিবারের অভিযোগ, শুরু থেকেই ঘটনাটিকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আড়াল করার চেষ্টা করা হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, ঘটনার পর তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেক হওয়া সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি বাণিজ্যিকভাবে সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘ সময় পর নতুন করে হত্যা মামলা দায়ের এবং অভিনেতা ডনকে আটকের ঘটনায় বহুল আলোচিত এই মৃত্যুর রহস্য উদঘাটনে ভক্ত ও শুভানুধ্যায়ীরা নতুন করে আশার আলো দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানকে আশ্বস্ত করল তুরস্ক, তেহরানের উদ্বেগ নিরসনের চেষ্টা

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক, তদন্তে নতুন মোড়

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬